শিরোনাম
◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী ◈ হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের ◈ গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো ◈ যুক্তরাষ্ট্র-ইরান গোপন চুক্তির ১২টি শর্ত ফাঁস করল ইসরাইলি গণমাধ্যম ◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান 

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে তার মধ্যে কেবল দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা আছে। সৌদি আরবের পতাকায় লেখা আছে কালেমা তাইয়্যিবা ও ইরাকের পতাকায় আল্লাহু আকবার। ইরাক এখন পর্যন্ত মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। উরুগুয়ের বিপক্ষে যেখানে তারা ১-১ গোলে ড্র করে।

নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচেই জাতীয় সংগীত গাওয়ার সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।

শুধু এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেলো। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। আবার যাতে এক দেশের পতাকা মাটিতে নামানো আরেক দেশেরটা উঠানো, এই বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে উঠিয়ে রাখা হয়।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না। মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়