শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা শিল্পী কি আসল শাকিরা ছিলেন ?

শাকিরার উপস্থিতি সবসময় প্রতিক্রিয়ার ঝড় তোলে। আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এবার তার কারণ হলো ২০২৬ বিশ্বকাপের শুরুর আগের উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী আকর্ষণ হিসেবে যে কয়েকজন মূল তারকা শিল্পীদের অন্যতম ছিলেন কলম্বিয়ান এই গায়িকা। কিন্তু তিনি যখন পারফর্ম করছিলেন, তখন থেকেই একটি গুঞ্জন দানা বাঁধতে শুরু করে—তিনি আসলেই আসল শাকিরা ছিলেন তো? এই বিষয়টি সাধারণ মানুষের মনে ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। এনিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীই ‘দাই দাই’ গানটি পরিবেশন করা শিল্পীকে নিয়ে তাদের সন্দেহ প্রকাশ করতে শুরু করেন, কারণ তাদের কাছে তাকে কিছুটা অদ্ভুত লাগছিল। আর সেখান থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি সম্ভবত আসল শাকিরা ছিলেন না।

কলম্বিয়ান এই গায়িকা নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চে গান গাইতে এসেছিলেন। অনুষ্ঠানটির অন্যতম বহুল প্রতীক্ষিত মুহূর্ত ছিল তার এই অংশগ্রহণ। কিন্তু পারফরম্যান্সের পরিবেশ জুড়ে এক ধরনের অদ্ভুত রহস্যের অনুভূতি ছিল।

বিতর্ক শুরু হওয়ার মূল কারণ ছিল, শাকিরা তার পারফরম্যান্সের বেশিরভাগ সময়জুড়েই কালো চশমা পরেছিলেন। এর পাশাপাশি কিছু ইন্টারনেট ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, তার শারীরিক অবয়ব ও নাচের মুভমেন্ট স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা লাগছিল। প্রোডাকশন টিম মাঠ থেকে তাড়াহুড়ো করে সরিয়ে নেওয়ার সময়ও শাকিরা নাচ থামাননি। ফলে, এই মন্তব্যগুলো দ্রুতই মিম ও কৌতুকের রূপ নেয় এবং কিছু ব্যবহারকারী দাবি করতে থাকেন যে তিনি আসলে একজন ‘ডাবল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধেয়ে আসা এই মন্তব্যগুলোর বিষয়ে শাকিরা অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

মানুষ এখন আর কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারছে না। বিশেষ করে লাতিন আমেরিকায় ‘শাকিবেক্কা’ দারুণ জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে। তিনি একজন ভেনিজুয়েলান অনুকরণকারী শিল্পী যার সাথে কলম্বিয়ান এই গায়িকার হুবহু মিল রয়েছে। এমনকি চেহারার এই অবিশ্বাস্য মিলের কারণে এর আগে বেশ কয়েকবার মানুষ তাকে আসল শাকিরা ভেবে ভুলও করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়