শিরোনাম
◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হ‌য়ে কে জিত‌তে পা‌রেন গো‌ল্ডেন বুট? মেসি, নেইমার, রোনাল‌দো না‌কি এমবা‌প্পে  

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যত বেশি দেশই খেলুক না কেন এমবাপ্পের মতে, লড়াইটা তো মূলত হবে তারকা ফুটবলারদের মধ্যেই। সেই তালিকায় রয়েছেন এমবাপ্পে নিজে, রয়েছেন মেসি, নেইমার, রোনাল্ডো, ইয়ামালদের মতো তারকা ফুটবলাররা। বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির চেয়ে এগিয়ে রেখেছেন তিনি। তবে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে নিজের নামই বেছে নিয়েছেন তিনি। -- আজকাল

 বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর ফিন আগোস্তিনেল্লি ও সোরারের আয়োজিত এক ব়্যাপিড ফায়ার পর্বে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলারদের মধ্যে বাছাই করতে বলা হয় এমবাপ্পেকে।

সেখানে মেসি ও রোনাল্ডোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি পর্তুগিজ তারকাকেই ভোট দেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ করেন মেসি।

অন্যদিকে, ৪১ বছর বয়সী রোনাল্ডো এখনও বিশ্বকাপ জেতার অপেক্ষায়। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সফল মরশুম কাটিয়ে তিনি এখনও গোলমেশিন হিসেবেই নিজেকে প্রমাণ করে চলেছেন।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও তার অধরা। ব়্যাপিড ফায়ার পর্বে মেসির ওপর রোনাল্ডোকে বেছে নিলেও, যখন রোনাল্ডো ও নিজের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তখন এমবাপ্পে তাঁর আদর্শের থেকে এগিয়ে রেখেছেন নিজেকেই।

অর্থাৎ তার বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে গোল দেওয়ার দৌড়ে তিনি রোনাল্ডোকেও ছাড়িয়ে যেতে পারবেন। তবে, চলতি বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা এবং রিয়াল মাদ্রিদে তাঁর সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের প্রতিও আস্থা প্রকাশ করেন এমবাপ্পে।

তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা স্পেনের উদীয়মান প্রতিভা লামিন ইয়ামাল এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের থেকে বেশি গোল করতে সক্ষম। ২০২৬ বিশ্বকাপ এমবাপ্পের জন্য বিশেষ আবেগেরও।

২০২২ সালের ফাইনালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে স্বীকারও করেছেন, হ্যাটট্রিক করলেও গতবারের ফাইনালটা কোনওভাবেই দেখতে চান না তিনি। কাতার বিশ্বকাপের ফাইনাল তাঁর ‘পুরনো দুঃস্বপ্ন জাগিয়ে তুলতে পারে’। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে রোনাল্ডো ও মেসি দুজনেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চলেছেন।

বিশ্বকাপের মঞ্চে বর্তমানে রোনাল্ডোর গোলসংখ্যা ৮, আর মেসির ১৩। তবে নকআউট পর্বে এখনও কোনও গোল করতে পারেননি রোনাল্ডো। এবার মার্কিন মুলুকে নিজের বর্ণাঢ্য কেরিয়ারের এই অপূর্ণতাও মুছে ফেলতে চাইবেন পর্তুগিজ কিংবদন্তি।

অন্যদিকে, গ্রুপ পর্যায়ে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক এবং নরওয়ে। আগামী ১৬ জুন মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন এমবাপ্পেরা।

ফরাসি তারকা ইতিমধ্যেই দুটি বিশ্বকাপে ১২ গোল করে ফেলেছেন। যার মধ্যে চারটি এসেছে ফাইনালে। এখন তার লক্ষ্য বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড ভাঙা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়