শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যায়নি। তবে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি এই লিগে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’।

এসএ টি-টোয়েন্টির অন্যতম সফল দল ইস্টার্ন কেপ। বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদের ওপর নজর রাখছে তারা। সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত ফর্মে থাকায় টাইগার এ লেগির ওপর চোখ পড়েছে তাদের।

ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক হেডকোচ রাসেল ডোমিঙ্গো। রিশাদকে দলে নেওয়ার বিষয়ে ডেইলি সানকে তিনি জানিয়েছেন, ‘হ্যা, এমনই মনে হচ্ছে।

এর আগে পিএসএল, গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগব্যাশে খেলেছেন রিশাদ। দল পেলে চতুর্থ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বাদ পাবেন তিনি।

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এসএ টি-টোয়েন্টি। চলবে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত। কাছাকাছি সময়ে মাঠে গড়াবে বিগব্যাশ ও বিপিএল। তাই এসএ টি-টোয়েন্টিতে খেলতে হলে অন্তত বিপিএলকে বাদ দিতে হবে রিশাদকে। অবশ্য গত মৌসুমেও বিপিএলের পরিবর্তে বিগব্যাশে খেলেছেন টাইগার এ লেগি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়