শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাজ‌্য সরকার থে‌কে নিরাপত্তা কমা‌নো হ‌লো সৌরভ গাঙ্গু‌লির

স্পোর্টস ডেস্ক :পালাবদলের পর থেকে একাধিক পরিবর্তন হচ্ছে রাজ্যে। বাদ নেই ক্রীড়াক্ষেত্রও। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরের 'অদ্ভুত' মূর্তি ভাঙা হয়েছে। স্টেডিয়াম থেকে সরানো হয়েছে বিশ্ববাংলার লোগো। বসেছে অশোক স্তম্ভ। লেকটাউনে লিওনেল মেসির মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার নিরাপত্তা কমানো হল সৌরভ গাঙ্গুলির। এতদিন পর্যন্ত 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। 

এবার থেকে পাবেন 'ওয়াই' ক্যাটাগরি নিরাপত্তা। অর্থাৎ, একধাপ কমল সৌরভের নিরাপত্তা। তিনদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সৌরভকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোনও আবেদন করছেন না।

রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে একটি নিরাপত্তা রিভিউ করা হয়েছে। কলকাতার সেরা সেলিব্রিটিদের তালিকায় অন্যতম সৌরভ। তবে একটা সময় প্রথমে 'ওয়াই' ক্যাটাগরি নিরাপত্তা পেতেন সৌরভ। ২০২৩ সালে সেই সময়সীমা পেরিয়ে যায়। তারপর নতুন করে রিভিউয়ের পর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। 

সংশ্লিষ্ট সাল থেকেই সৌরভকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সম্প্রতি একটি রিভিউ করা হয়েছে। তাতে দেশের প্রাক্তন অধিনায়কের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, সমীক্ষা করে দেখা গিয়েছে, প্রাণনাশ বা আরও গুরুতর হুমকির সম্ভাবনা নেই। সেই কারণেই একধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা। 

হাই-প্রোফাইল তারকাদের নিরাপত্তা প্রায়শই রিভিউ করে সরকারের এজেন্সিগুলো। ইন্টেলিজেন্স ইনপুট, হুমকির সম্ভাবনা এবং অন্যান্য দিক বিচার করা হয়। তাতে নির্ধারিত হয়, তারকাদের একই নিরাপত্তা থাকবে, না বাড়ানো বা কমানো হবে। এটা রুটিন প্রক্রিয়া। কয়েকদিন আগে আবার সেই প্রক্রিয়া হয়। তারপরই সৌরভের নিরাপত্তায় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিন বছর আগে আগের সরকার প্রাক্তন বোর্ড সভাপতির নিরাপত্তা বাড়িয়ে 'জেড' ক্যাটাগরি করেছিল। 

জানানো হয়েছিল, সৌরভের নিরাপত্তায় সর্বত্র আট থেকে দশজন পুলিশকর্মী নিয়োগ থাকবে। পালাবদলের কয়েকদিনের মধ্যেই নিরাপত্তা একধাপ কমানো হল। সেই কারণেই হয়ত বেশি চোখে লাগছে। প্রসঙ্গত, দীর্ঘ বছর ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তারপর ক্রিকেট প্রশাসনে আসেন। সিএবির সভাপতি নির্বাচিত হন। বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। কুলিং ডাউন পিরিয়ড কাটিয়ে আবার সিএবিতে ফেরেন। বর্তমানে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়