শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০২:০৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গত বিশ্বকাপের ১৭ জনকে দ‌লে নিয়ে উত্তর আমেরিকা যাচ্ছে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বিশ্বকাপের দল নির্বাচনে অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছেন। 
চার বছর আগের বৈশ্বিক আসরের দল থেকে এবার ১৭ জনকে রেখেছেন তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য বুধবার ২৬ জনের দল ঘোষণা করেছেন ইয়াকিন। যেখানে এখনও আন্তর্জাতিক ফুটবলের স্বাদ না পাওয়া খেলোয়াড় আছেন একজন- গোলরক্ষক মার্ভিন কেলের। মেজর কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে যাচ্ছেন আমেন্দা, সেদ্রিক ইটেন, লুকা ইয়াকেস, ইয়োহান মানজাম্বি ও মিরো মুহেয়িম।

কাতার বিশ্বকাপের মতো এবারও সুইজারল্যান্ডকে নেতৃত্ব দেবেন গ্রানিত জাকা। দেশটির হয়ে সবচেয়ে বেশি ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এই মিডফিল্ডারের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলা ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেসও আছেন দলে। জাকা ও রদ্রিগেস টানা চতুর্থ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। সুইসদের দলে আরও পাঁচজন আছেন, যারা বিশ্ব মঞ্চে টানা তৃতীয়বার খেলার অপেক্ষায় আছেন।

ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়ে বৈশ্বিক আসরের দলে জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ান ফাসনাট। এবারের সুইস সুপার লিগে সর্বোচ্চ ১৮টি গোল করেছেন ইয়াং বয়েসের এই ফুটবলার। আর জার্মান ফুটবলের দ্বিতীয় বিভাগ থেকে নেমে যাওয়া দল ফরচুনা ডুসেলডর্ফের হয়ে মৌসুমে ১৫ গোল করে ইটেন।

আগামী ৩১ মে জর্ডানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সুইজারল্যান্ড। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে তারা, যেখানে ৬ জুন প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।

আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা ও কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়