শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক : এক‌পে‌শে আক্রমণ চা‌লি‌য়ে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ইস্তানবু‌লে বুধবার রা‌তে অনু‌ষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের ক্লাবটির জয় ৩-০ গোলে। প্রায় ৪৪ বছর পর অ্যাস্টন ভিলার ইউরোপে শিরোপাখরা কাটলো। অ‌্যাস্টন ভিলা প্রায় ৩০ বছর ধরে মেজর কোনো ট্রফি জেতে না। ১৯৯৬ সালে সবশেষ জিতেছিল কারাবো কাপের ট্রফি। আর ইউরোপে ১৯৮২ সালে তাদের শেষ ট্রফিটি ইউরোপিয়ান কাপের।

ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির এটি পঞ্চম শিরোপা। ইউরোপের হিসাবে তার চেয়ে বেশি ট্রফি কোনো কোচের নেই, তার মতো ৫টি করে ট্রফি আছে কার্লো আনচেলত্তি ও জোসে মরিনহোর। তবে এই দুজনের ৫টিই চ্যাম্পিয়ন্স লিগ। এমেরির ইউরোপা লিগের তিনটিই সেভিয়ার হয়ে, অন্য আরেকটি ভিয়ারিয়ালের হয়ে।

তুপরাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিলা। পুরো ম্যাচে জাল লক্ষ্য করে ১৬টি শটই তার প্রমাণ, যার ৮টি ছিল লক্ষ্যে। ৪০ মিনিটে প্রথম গোলটি পায় তারা। কর্নার থেকে ছোট পাসের দারুণ পরিকল্পনায় মরগ্যান রজার্স বক্সের দূর প্রান্তে চমৎকার ক্রস দেন, যেখানে ইউরি তিয়েলেমান্স দৌড়ে এসে ভলিতে বল জালে পাঠান।

দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে জন ম্যাকগিন বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার কাছে। তিনি বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন। - সময়‌নিউজ

৫৮তম মিনিটে রজার্সের গোল ফ্রেইবুর্গের ভেতরে ঢোকানো শেষ পেরেক। বুয়েন্দিয়ার নিচু ক্রসে পা বাড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। দ্বিতীয় বড় ফাইনাল খেলতে নামা ফ্রেইবুর্গ শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়