শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে আর্জেন্টিনাকে ভয় পায় না অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক : বিশ্বকা‌পে আর্জেন্টিনার গ্রুপে পড়া অস্ট্রিয়ার পথটা মোটেও সহজ নয়। ‘জে’ গ্রুপের অপর দুই দল আলজেরিয়া ও জর্ডান। তবে, বিশ্বকাপে দীর্ঘ অনুপস্থিতির পর বাছাই পেরিয়ে উত্তর আমেরিকা আসরের টিকেট পাওয়া অস্ট্রিয়া সাফল্যের জন্যই মাঠে নামবে, জানিয়ে দিলেন দলটির স্ট্রাইকার সাসা কালাইচিচ।

২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিশ্বাস পোক্ত হওয়ার কারণ বর্তমান দলের প্রাণশক্তি, বাছাইয়ের অর্জন। দলের অন্দরে তিনি ঐক্যের এবং দলীয় সংহতির সুর শুনতে পাচ্ছেন। ফিফার সাথে আলাপচারিতায় কালাইচিচ বললেন, কোনো প্রতিপক্ষ দেখে তাদের কুকঁড়ে যাওয়ার কোনো কারণ নেই।

আমি মনে করি না, কোনো প্রতিপক্ষকে আমাদের ভয় পাওয়া উচিত। বিশেষ করে, এই দল নিয়ে। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে; কিন্তু একতা, দলীয় চেতনা, দৃঢ়তা ও তাড়না আমাদের সবচেয়ে বড় শক্তি।

অস্ট্রিয়া আগ্রাসী ঘরানার ফুটবল খেলে এবং সেটা খেলার মতো উপযুক্ত খেলোয়াড় আছে আমাদের। আপনি যখন তীব্রতা, নিবেদন নিয়ে খেলবেন, সেটা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। আমরা আসলেই খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থকদের নিয়ে খুব ঘনিষ্ট একটি দল পুরো দেশটাই তাই। গত ছয় আসরে বাছাই পেরুতে পারেনি অস্ট্রিয়া। ব্যর্থতার সেই বেড়াজাল এবার ছিঁড়তে পারায় দল নিয়ে কালাইচিচের আত্মবিশ্বাস আরও বেশি।

এটা স্রেফ এক ঐক্যবদ্ধ শক্তি এবং ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে। তারা বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, দীর্ঘদিন যা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়