শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটে ফিরেছেন ইংল‌্যা‌ন্ডের টেস্ট অ‌ধিনায়ক বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গালের হাড়ের চোট কাটিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। শুক্রবার থেকে শুরু হওয়া  কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামেন এই অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ চলাকালে চোটে পড়েন স্টোকস।

পরে ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় গালের হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন আরও দীর্ঘ হয়। কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

ডারহামের হয়ে চার দিনের ম্যাচে তাকে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দেখা যাবে বলে জানিয়েছেন দলের কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রায়ান ক্যাম্পবেল। এমনকি কোনো এক ইনিংসে নতুন বলও হাতে নিতে পারেন স্টোকস।

ক্যাম্পবেল বলেন, “সে অবশ্যই বোলিং করবে, এটা শতভাগ নিশ্চিত। নতুন বলও হাতে নিতে পারে। 

২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকসের সামনে এখন ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে। আগামী মাসগুলোতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে সিরিজ দুটি ইংল্যান্ডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হার তাদের সমীকরণ কঠিন করে তুলেছে। তাই সামনে থাকা সিরিজগুলোতে ভালো ফল করতেই হবে স্টোকসদের।

তবে ডারহামের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আপাতত স্টোকসের মূল লক্ষ্য ইংল্যান্ড নয়, বরং ডারহামের হয়ে ম্যাচ জেতা।

ক্যাম্পবেল বলেন, “সে এখানে ডারহামের খেলোয়াড় হিসেবে এসেছে। ইংল্যান্ডের প্রস্তুতির জন্য নয়, আমাদের হয়ে ম্যাচ জিততেই খেলবে। স্টোকসের নিবেদন ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, “সে নিজের মানদণ্ড খুব উঁচুতে রাখে। ফিল্ডিং ড্রিলে সবার আগে থাকে, বল ছোড়ে, আবার নেটে দীর্ঘ সময় ব্যাটিংও করে। 

স্টোকসের ফেরাকে ঘিরে সমর্থকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। ইংল্যান্ডের ঘরের মৌসুম শুরুর আগে তার মাঠে ফেরা দলটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়