শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে টিকিটের আকাশছোঁয়া দাম শু‌নে হতবাক ডোনাল্ড ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ টি‌কি‌টের লাগামছাড়া মূল্যের কারণে সমালোচিত হচ্ছে এবারের আসর। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সবসময় এই দাম নিয়ে সাফাই গেয়ে চলেছেন। এবার টিকিটের দাম শুনে হতবাক হলেন যুক্তরা‌স্ট্রের প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক পোস্ট-কে এই বিলিয়নিয়ার বললেন, ‘আমি এই সংখ্যাটা জানতাম না। আমি অবশ্যই সেখানে থাকতে চাই, কিন্তু সত্যি কথা বলতে আমি এই টাকাটাও দিতাম না।’ যুক্তরাষ্ট্রের আইনজীবী ও আন্তর্জাতিক ভক্ত-সমর্থকদের গ্রুপ জুনের টুর্নামেন্টের জন্য টিকিটের উচ্চমূল্যের কারণে ফিফার কড়া সমালোচনা করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ একে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছে।

ট্রাম্প উদ্বেগ নিয়ে বললেন, টিকিটের চড়া দাম হওয়ার কারণে নিম্ন আয়ের আমেরিকানরা হয়তো বিশ্বকাপে খেলা দেখতে পারবেন না। তার কথা, ‘কুইন্স ও ব্রুকলিনের লোকেরা এবং যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে তারা যদি যেতে না পারে, আমি হতাশ হবো। কিন্তু একই সময়ে আমি বলব, এটা বিশাল একটা সাফল্য।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব দাবি করে তিনি যোগ করলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, তারা যেতে পারলে আমার খুব ভালো লাগবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে ট্রাম্পের। গত মঙ্গলবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত। এই বছর ফিফা ৫০ কোটি টিকিটের অনুরোধ এসেছে, যেখানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলে ৫ কোটিরও কম টিকিটের চাহিদা ছিল।

ফিফার প্রধান বলেছেন, গ্রুপ পর্বের জন্য ২৫ শতাংশ টিকিটের দাম তিনশ ডলারের নিচে। তবে ২০২২ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম যেখানে ছিল ১ হাজার ৬০০ ডলার, সেখানে এবারের দাম ১১ হাজার ডলার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়