শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে টস হারলেও পিচ নিয়ে দুশ্চিন্তায় নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; স্পোর্টিং উইকেটে বড় পুঁজি গড়তেই মাঠে নামছেন তারা।

মিরপুরের উইকেটে সাধারণত স্পিন দাপট দেখা গেলেও এবারের কৌশল কিছুটা ভিন্ন। বাংলাদেশ দল মাঠে নেমেছে তিন পেসার নিয়ে। দীর্ঘ বিরতির পর অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গী হিসেবে আছেন তরুণ গতি তারকা নাহিদ রানা এবং চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেন চৌধুরী। স্পিন বিভাগে যথারীতি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার অবিশ্বাস্য স্মৃতি টাইগারদের জন্য বড় অনুপ্রেরণা। যদিও দুই দলই একে 'নতুন লড়াই' হিসেবে দেখছে, তবুও মুশফিক-লিটনদের আত্মবিশ্বাসে সেই সিরিজের প্রভাব স্পষ্ট।

ম্যাচের আগের রাতে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। এই সুযোগে সফরকারী দলে অভিষেক হয়েছে দুই নতুন মুখ আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

এক নজরে দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়