শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের বিপক্ষে তামিম ইকবাল

ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খবরের শিরোনাম হয়ে থাকে। ফিক্সিং তো রয়েছেই। ক্রিকেটারদের পারিশ্রমিকও অনেক সময় ঠিকঠাক দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের মতে এভাবে করে বিপিএল চালানো সম্ভব নয়।

জরুরি সংবাদ সম্মেলনে তামিম আজ বিপিএল নিয়ে অনেক কথাবার্তা বলেন। বাংলাদেশের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন,‘বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশা আল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

ঠিকঠাক ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় বিপিএল আয়োজনে প্রায়ই সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ তামিমের। আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘নিয়মিত বিপিএল হওয়া উচিত বলে মনে করি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি। আমার কোনো কারণে যদি বিসিবি ভোগান্তিতে পড়ে, তাহলে আমাকে ধরতে হবে। জেনেশুনে আপনি ভুল করলে সেটা অপরাধ।’

২০২৬ বিপিএল শেষ হওয়ার সাড়ে তিন মাস পেরোলেও অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের ঠিকঠাক পারিশ্রমিক দেয়নি বলে অভিযোগ করেছেন ফাহিম সিনহা। বিসিবি এত দিন আংশিক টাকা দিলেও এবার থেকে আর ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এখনো পারিশ্রমিক পুরোপুরি দেয়নি। এটা বিপিএলের খুবই পরিচিত ঘটনা। আগে আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজিরা না দিতে পারলে বিসিবি কিছু আংশিক টাকা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু বিসিবির দায়দায়িত্ব্ না। বিসিবি সরাসরি এখন আর ক্ষতিপূরণ দেবে না। কারণ, চুক্তির বাইরে এক ইঞ্চিও বোর্ড নড়বে না এখন থেকে।’

বিপিএল শুরুর আগমুহূর্তে অভিভাবকশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে হয় বিসিবিকেই। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করতে চান ফাহিম। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান বলেন, ‘একটা তো দেখলেন আপনারা যে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব শেষ পর্যন্ত বিসিবিই নিল। তো মানে এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বিসিবি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিসিবির এই দলের পেছনে আপনার সাড়ে ৫ কোটি টাকা দিতে হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা কেন গেলাম? আমরা এই জিনিসগুলো খুঁজে বের করব এবং ভবিষ্যতে যেন এটার পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়