শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন, সাইড বেঞ্চে বসে থাক‌তেও রাজি নেইমার? 

স্পোর্টস ডেস্ক : ষষ্ঠবার বিশ্বজয় করার জন্য তৈরি হচ্ছে ব্রাজিল। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষিত হবে। কিন্তু নেইমারকে ঘিরে ধোঁয়াশা বাড়ছে। চোটের জন্য ২০২৩ সাল থেকে ব্রাজিলের জাতীয় দল থেকে বাদ তারকা ফুটবলার। বিশ্বকাপের দলে কি শেষপর্যন্ত জায়গা পাবেন নেইমার? এই বিষয়ে খোলসা করলেন কার্লোস হেনরিক ক্যাসিমিরো। দুটো বিশ্বকাপে আট ম্যাচ খেলেন ব্রাজিলীয় মিডফিল্ডার। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেন। তিনি মনে করছেন, ফিটনেস সমস্যা থাকলে, নেইমারকে প্রথম একাদশে না রাখা হলেও, রিজার্ভ দলে রাখা যেতে পারে। 

গত দুই বছরে ক্লাব এবং দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি নেইমার। লাগাতার চোটের জন্য অধিকাংশ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে। সেই কারণেই তাঁর ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রিয়েল মাদ্রিদ ছাড়ার পর ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার আগেই জাতীয় দল থেকে ছিটকে যান নেইমার। ২০২৬ বিশ্বকাপ ইতালীয় কোচের অধীনে খেলবে ব্রাজিল।

গত ছয় দশকে বিশ্বকাপে দেশের প্রথম বিদেশি কোচ। ক্যাসিমিরো মনে করছেন, পুরো ম্যাচে খেলানো না হলেও, নির্দিষ্ট কিছু সময় নেইমারকে ব্যবহার করা যেতে পারে। ওর ফিটনেস এবং শারীরিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

ক্যাসিমিরো বলেন, আমার মতে, নেইমারের সেরকম অসুবিধা কোনওদিনই ছিল না। জাতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য ওর কাছে বয়স এবং অভিজ্ঞতা দুটোই আছে। তবে ও কোনওদিন সেই নিয়ে ভাবেনি। ও সবসময় বলে, আমাকে বল দাও, এসো মজা করে ফুটবল খেলি। আমি মাঠে উপভোগ করতে চাই। ওর বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে। আমার মনে হয়, যদি আনচেলত্তি ওকে বেঞ্চে বসার কথা বলে, ও রাজি হয়ে যাবে। কারণ ও বিশ্বকাপে খেলতে মরিয়া। 

নেইমারকে ফেরানোর সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে আনচেলত্তির ওপর। দলে প্রসিদ্ধ প্লেয়ারের পাশাপাশি চোট থেকে ফেরা ফুটবলাররাও রয়েছে। ক্যাসিমিরো মনে করেন, ভূমিকা নিয়ে সরাসরি নেইমারের সঙ্গে কথা বলা উচিত। বিশ্বকাপের দল থেকে নেইমারকে বাদ দিয়ে দেননি আনচেলত্তি। কিন্তু সময়ের মধ্যে নির্দিষ্ট ফিটনেস লেভেলে তারকা ফুটবলার পৌঁছতে পারবে কিনা সেটাই প্রশ্ন। বর্তমানে ব্রাজিলের স্যানটোস এফসিতে রয়েছেন নেইমার। ২০২৫ সালে ছেলেবেলার ক্লাবে ফিরে যান। 

চোটের জন্য আল হিলাল মাঝপথে তাঁর সঙ্গে চুক্তি শেষ করে। সৌদি আরবের দলের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেন নেইমার। বর্তমানে ফিটনেসে নজর দিয়েছেন ব্রাজিলীয় তারকা। স্বপ্ন নিজের শেষ বিশ্বকাপ খেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়