শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত বছর। লম্বা বিরতি শেষে এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ম্যাচের আগে বুধবার (৬ মে) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। সেখানে জানালেন নতুন ইতিহাস গড়ার কথা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০২৪ সালে। সেবার দুই ম্যাচের সিরিজে পাকিস্তানের মাটিতেই তাদের হোয়াইটওয়াশ করে এসেছিলে বাংলাদেশ। তবে সেটিকে অতীত হিসেবে দেখছেন সিমন্স। আসন্ন সিরিজে নতুন ইতিহাস গড়ার কথা জানিয়ে সিমন্স বলেন, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।

লম্বা বিরতি শেষে লাল বলে খেলা নিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না। তারা গত কয়েক মাস ধরে লাল বল (টেস্ট ক্রিকেট) নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি সহজ হবে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। তাকে নিয়ে সিমন্স বলেন, “মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি। তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক; ৫০তম হোক বা ১০০তম- সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। সে তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়