শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০২:১৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর ম‌দ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে)। লেওঁদ্রো ট্রসার্ডের শট অ্যাতলেটিকো গোলরক্ষক জান ওব্লাক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে সঠিক সময়ে উপস্থিত ছিলেন বুকায়ো সাকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ এই উইঙ্গার।

এরপর ম্যাচের বাকি সময়জুড়ে রক্ষণভাগে দৃঢ়তা দেখায় আর্সেনাল। ঘরের মাঠে এই নকআউট পর্বে টানা তৃতীয়বার ক্লিন শিট ধরে রাখে তারা। পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (লিগ পর্বসহ) মাত্র চারটি গোল হজম করেছে গানাররা। যা টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।

দীর্ঘদিন পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। সর্বশেষ ২০০৬ সালে তারা ফাইনালে খেলেছিল, যেখানে বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। এবার ইতিহাস বদলানোর সামনে তারা।

 ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর। প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বুধবার মিউনিখে।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদার এই লড়াইয়ে এবার চোখ থাকবে, আর্সেনালের ২০ বছরের অপেক্ষা কি শেষ পর্যন্ত পূর্ণতা পায় কিনা সেদিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়