শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১১:৫১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা 

স্পোর্টস ডেস্ক: চল‌তি বছ‌রের ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। অথচ বিশ্বের সবথেকে জনবহুল দুই দেশ ভারত ও চীনের কোটি কোটি ফুটবলপ্রেমী এবার খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। সম্প্রচার স্বত্ব নিয়ে সৃষ্টি হওয়া এক অচলাবস্থার কারণে এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি ফিফা। সাধারণত বিশ্বকাপের অনেক আগেই সম্প্রচার স্বত্ব নিয়ে চুক্তি সম্পন্ন হয়।

২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের সময় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ‘সিসিটিভি’ অনেক আগেভাগেই স্বত্ব নিশ্চিত করেছিল এবং কয়েক সপ্তাহ আগে থেকেই প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছিল। কিন্তু এবার টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফিফা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৭৫টি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে। তবে ভারত ও চীনের বিষয়ে তারা এখনও কোনো সুখবর দিতে পারেনি।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ভারত ও চীনে মিডিয়া স্বত্ব বিক্রির আলোচনা চলমান রয়েছে। এই মুহূর্তে গোপনীয়তার স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’

২০২২ বিশ্বকাপের পরিসংখ্যানে দেখা যায়, ডিজিটাল এবং সোশ্যাল প্ল্যাটফর্মে সারা বিশ্বের মোট ভিউয়িং আওয়ারের প্রায় ৪৯.৮ শতাংশই এসেছিল চীন থেকে। অন্যদিকে ভারতেও ফুটবলের বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। এতো বড় দুটি বাজার এখনও অনিশ্চিত থাকায় চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞাপনদাতা ও সম্প্রচার সংশ্লিষ্টদের কপালে।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত করা এবং বিজ্ঞাপনের স্লট বিক্রি করা বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত এই দুই দেশের দর্শকরা টেলিভিশনের পর্দায় মেসি-নেইমারদের লড়াই উপভোগ করতে পারবেন কি না, তা এখন সময়ের অপেক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়