শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড দুই ম্যাচের টেস্ট সিরিজে তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজে নির্ধারিত গ্যালারিতে শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবে। এর লক্ষ্য মাঠে দর্শকসংখ্যা বাড়ানো এবং নতুন প্রজন্মকে ক্রিকেটে উৎসাহিত করা।

প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ৮ থেকে ১২ মে। এই ম্যাচে স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্দিষ্ট গ্যালারিতে ফ্রি প্রবেশ করতে পারবে।

দ্বিতীয় টেস্টটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১৬ থেকে ২০ মে। এখানেও একই সুবিধা থাকবে শিক্ষার্থীদের জন্য। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আসতে হবে এবং সঙ্গে বৈধ পরিচয়পত্র রাখতে হবে।

এছাড়া ১৫ বছরের নিচে বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত খেলোয়াড়রাও এই সুযোগ পাবে। তবে তাদের নিজ নিজ একাডেমির অফিসিয়াল কিট পরে মাঠে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়