শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৈভবের প্রশংসায় বেঙ্গালুরুর জিতেশ শর্মা 

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের নিয়ে কথা বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা। রাজস্থান রয়্যালসের ১৫ বছরের এই ব্যাটারকে অপেশাদার বললেও দোষারোপ করতে রাজি নন তিনি। বরং প্রশংসা করেছেন জিতেশ।

আরসিবির পডকাস্টে এবি ডি ভিলিয়ার্সকে সাক্ষাৎকার দিয়েছেন জিতেশ। সেখানেই বৈভবকে নিয়ে কথা বলেছেন তিনি। জিতেশ বলেছেন, 'বৈভব আমার খুব ভালো বন্ধু। আমরা খুবই ঘনিষ্ঠ। আমি তাকে যা খুশি বলতে পারি।

ডি ভিসিয়ার্স প্রশ্ন করেন, তোমার মতে কোন তরুণ ক্রিকেটার ভবিষ্যতে ভারতীয় দলে খেলতে পারে বা তারকা হয়ে উঠ‌তে পারে? জিতেশ বলেছেন, 'বৈভব। টেকনিক, মানসিকতা এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতার জন্যই বৈভবকে বেছে নিয়েছি। আমার তো মনে হয় বৈভব তিন ধরনের ক্রিকেটেই দাপট দেখাবে। মাঠে তাকে এই বয়সেই দারুণ পেশাদার মনে হয়। কিন্তু আসলে তা নয়।

নিজের বক্তব্যের সমর্থনে বৈভবের বয়স এবং সেই অনুযায়ী স্বাভাবিক আচরণের কথা বলেছেন। আরসিবির উইকেটরক্ষক-ব্যাটারের বক্তব্য, 'বৈভব ১৫ বছরের বাচ্চা। আইসক্রিম খেতে খুব ভালোবাসে। প্রায়ই আইসক্রিম খেত। আমি অবশ্য খেতাম না। একটা বাচ্চা তো আইসক্রিম খেতে চাইবেই। এতে অস্বাভাবিক কিছু আছে? বৈভব আমাদের বাড়িতেও আসে। আমার স্ত্রীর সঙ্গে গল্প করে। ইউটিউবে ভিডিও দেখে। বৈভব আমার ছোট ভাইয়ের মতো।

বৈভবকে নিয়ে এখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যে সব সমালোচনা শুরু হয়েছে, তা পছন্দ নয় জিতেশের। বেশ বিরক্তই তিনি। এ নিয়ে জিতেশ বলেছেন, 'যে যা পারে বলুক। আমি এগুলো পাত্তা দিই না। অনেকেই মনে করেন, বৈভবের আরও পেশাদার হওয়া উচিত। কারণ এই বয়সেই সে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছে। মাথায় রাখা উচিত তার বয়স মাত্র ১৫। খুবই বাচ্চা ছেলে। বাচ্চাদের বাচ্চার মতোই থাকতে দেওয়া উচিত। আমার সঙ্গে থাকলে যা খুশি করে। কোন ভাবেই আমি  তাকে বিচার করতে রাজি নই। আমিই তো বৈভবকে বলি, তোর বয়স এখন ১৫। টেলিভিশন দেখবি। যা খুশি খাবি। তবে ব্যাটিং নিয়ে সব সময় যত্নশীল থাকবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়