শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক : এক‌দি‌নে পুরুষ ও নারী ‌ক্রিকেট দ‌লের তিন ম‌্যাচ সি‌রি‌জের টি-‌টো‌য়ে‌ন্টিতে  শেষ ম‌্যাচ ছি‌লো। নারী ও পুরুষ দুই দলই হে‌রে‌ছে এদিন। ত‌বে পুরুষ দল শেষ ম‌্যাচ হে‌রে নিউজিল‌্যা‌ন্ডের স‌ঙ্গে সি‌রিজ ১-১ ড্র ক‌রে‌ছে। ত‌বে শ্রীলঙ্কার কা‌ছে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছে বাংলা‌দেশ নারী দল। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও হার সঙ্গী হলো। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা নারী দল। বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়ে প্রতি ইনিংসে ৯ ওভারে নেমে আসে।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২৭ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এছাড়া ইমেশা দুলানি ১৯ এবং কাভিশা দিলহারি ১৫ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা একটি উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও মাঝপথে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর হুয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫ এবং সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তবে এই দুই ব্যাটার বিদায় নিলে আবারও চাপে পড়ে যায় দল।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ বলে ১৩ রান করলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সুলতানা খাতুন চেষ্টা চালালেও তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে করে সিরিজের তিনটি ম্যাচেই হেরে পূর্ণাঙ্গভাবে ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ নারী দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়