শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের পাশাপাশি মাশরাফি-দুর্জয়কেও মনে করিয়ে দিলেন তামিম ইকবাল

স্পোর্টস‌ ডেস্ক : মাঠের বাইরে থাকা তিন সাবেক অধিনায়কের মধ্যে সাকিব আল হাসানের নামটাই বারবার উঠে আসে আলোচনায়। মাশরাফি বিন মুর্তজা কিংবা নাইমুর রহমান দুর্জয় — তারাও কিন্তু একই কারণে দেশের বাইরে আটকে আছেন। বিষয়টা এবার সরাসরি তুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমরা গত দেড়-দুই বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই কথা বলছি। কিন্তু মাশরাফি, দুর্জয় ও সাকিব — তিনজনই একই ধরনের পরিস্থিতিতে আছেন। তাই শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক নয়।

সাংবাদিকদের উদ্দেশে তামিমের অনুরোধ, প্রশ্ন করার সময় তিনজনের নামই যেন সমানভাবে আসে। কারণ একই পরিস্থিতিতে থেকেও বাকি দুজন যেভাবে গণমাধ্যমের আলোচনার বাইরে রয়ে যাচ্ছেন, সেটা তার কাছে স্বাভাবিক মনে হয়নি। ফেরার প্রশ্নে বিসিবির দরজা খোলা আছে বলেই জানালেন তিনি।

তামিম বলেন, 'তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করে আসেন, আমরা তাদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাব।'

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি আরও জানান, মন্ত্রণালয়ও বিষয়টিতে নমনীয় মনোভাব দেখাতে প্রস্তুত।

২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এই তিন সাবেক অধিনায়কের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো কংক্রিট অগ্রগতি হয়নি। তামিমের আজকের বক্তব্যে অন্তত এটুকু স্পষ্ট হলো — ক্রিকেট বোর্ড বাধা নয়, বরং সমাধানের অপেক্ষায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়