স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা নারী দলের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো বাংলাদেশ। এর আগে লাল সবুজের দল ওয়ানডে সিরিজও হারে লঙ্কানদের কাছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেটে বাংলাদেশ নারী দল হারে ২১ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। ২৯ বলে ৪৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান (৩৭ বলে) আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আকতার ও রিতু মনি।
বাংলাদেশ শুরুটা ভালো করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। ওপেনিংয়ে ৪৬ রান তোলা দলটি তাই থামে ১৩৩ রানেই। সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে এই রান করতে ৪৭ বল খরচ করেন তিনি। দুই ওপেনার দিলারা ও জুয়াইরা ফেরদৌস যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন।