শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল খেলার দরকার নেই, পিএসএলেই মুগ্ধ ক্রোড়পতি ডে‌ভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার দাবি করেছিলেন, আইপিএলে টাকা পান না। এবার আরেক অজি ক্রিকেটার জানিয়ে দিলেন, আইপিএল খেলার প্রয়োজন নেই তাঁর। পিএসএলে তাঁর যাত্রা এবারের মতো শেষ হয়ে গেলেও তিনি মোটেই চান না আইপিএল খেলতে। বরং তিনি পিএসএল ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধ থাকবেন। বক্তার নাম ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক।

চলতি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে খেলেছেন ওয়ার্নার। দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ১০টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে করাচি। তারপর দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কিছু। ওয়ার্নারের সেই পোস্টে নানা ধরনের কমেন্ট এসেছে। সেখানেই এক নেটিজেন কমেন্ট করেন, পিএসএলের সময় স্টেডিয়াম খাঁ খাঁ করে। 

তাই ওয়ার্নারের উচিত পাক লিগ ছেড়ে আবারও আইপিএলে খেলা। উল্লেখ্য, ভারতের প্রতি ওয়ার্নারের ভালোবাসা দেখে একটা সময়ে নেটিজেনরা মজার ছলে বলতেন, অজি ক্রিকেটারকে ভারতের আধার কার্ড দেওয়া হোক।

কিন্তু ভারতের প্রতি সেই ভালোবাসা সম্ভবত হারিয়ে ফেলেছেন প্রাক্তন অজি ওপেনার। নেটিজেনের ওই কমেন্টের জবাবে তিনি লেখেন, ‘এখন আমার আইপিএল খেলার দরকার নেই।’ প্রসঙ্গত, পিএসএলে ম্যাচ চলাকালীন সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ান ওয়ার্নার। মাঠ ছেড়ে সটান চলে যান নিজের দেশে। সেখানে আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ওয়ার্নার। পরে অবশ্য পাকিস্তানে ফিরে পিএসএলের বাকি ম্যাচগুলি খেলেন। তবে প্লে অফের আগেই এবারের মতো শেষ হয়ে যায় ওয়ার্নারদের অভিযান।

প্রসঙ্গত দিনকয়েক আগে অজি স্পিনার অ্যাডাম জাম্পা দাবি করেছিলেন, আইপিএলে পয়সা নেই। তাই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন। তাঁর কথায়, আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে আইপিএল খেলাটা মোটেই যুক্তিযুক্ত নয়।

 উল্লেখ্য, জাম্পাও খেলতেন করাচি কিংসের হয়ে। যেহেতু আইপিএলের তুলনায় পিএসএলে অনেক কম সময় ব্যয় হয়, সেটা দেখেই সম্ভবত পাক লিগকে পছন্দ করছেন অজি ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়