শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : এবা‌রো পার‌লো না রিয়াল মা‌দ্রিদ। নাটকীয় ম‌্যা‌চে তা‌দের ৪-৩ গো‌লে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে উঠ‌লো জার্মা‌নির বায়ার্ন মিউনিখ। বুধবার দিবাগত রা‌তে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক। বায়ার্ন গোলরক্ষক ন্যায়ারের বড় ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল, দুই লেগ মিলিয়ে তখন সমতা।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। কর্নার থেকে কিমিচের দারুণ ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল। ৩০ মিনিটে গুলেরের ফ্রি-কিক থেকে আসে তার দ্বিতীয় গোল।

৩৯ মিনিটে আবার জবাব দেয় বায়ার্ন। বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। কিন্তু বিরতির আগে শেষ হাসি হাসে রিয়াল। ভিনিসিউসের পাস থেকে সহজ গোল করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, বিশেষ করে এমবাপ্পের একাধিক মিস। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। আর যোগ করা সময়ে নিশ্চিত জয় এনে দেন মাইকেল অলিসে, দুর্দান্ত কার্লিং শটে।

৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। সেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি। অন্যদিকে, আর্সেনাল গোলশূন্য ড্র করেও সেমির টিকিট পেয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়