শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক যুগ পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ‌রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গে‌লো বায়ার্ন  মিউ‌নিখ 

স্পোর্টস ডেস্ক :  চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ২-১ গো‌লে রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে প্রথম লে‌গে এ‌গি‌য়ে গে‌লো বায়ার্ন মিউ‌নিখ। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবা গত রাতে ম্যাচের শুরু থেকেই ছিল উচ্চগতির ফুটবল, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় বায়ার্ন। ৪১তম মিনিটে সার্জে গ্যা-ন্যাব্রির নিখুঁত থ্রু পাসে অফসাইড ফাঁকি দিয়ে দৌড়ে গিয়ে নিচু শটে গোল করেন লুইস দিয়াজ।

 বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে মাইকেল ওলিসের পাস পেয়ে বক্সের কিনারা থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হ্যারি কেইন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা বাড়ায় রিয়াল। অবশেষে ৭৪তম মিনিটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ডান দিক থেকে ট্র্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিচু ক্রসে ফার পোস্টে সহজ ট্যাপে গোল করেন ফরাসি তারকা।
 
শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় রিয়াল। তবে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ছিলেন অনবদ্য। এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের একাধিক শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন অভিজ্ঞ এই গোলকিপার

এই জয়ে দুই লেগের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সুবিধা পেল বায়ার্ন। এখন ঘরের মাঠে দ্বিতীয় লেগে নামার আগে আত্মবিশ্বাসী থাকবে কোম্পানির শিষ্যরা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়