শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

নিহত আসমা ঝিলিকের ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানেই রাগারাগির একপর্যায়ে ৮ তলা থেকে আসমা ঝিলিককে ফেলে দেয় সাইফুল্লাহ। সঙ্গে সঙ্গেই মারা যায় সে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদ্‌ঘাটিত হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে উপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়