শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান গেমস হ‌কির বাছাই‌য়ে দুর্বল উজবেকিস্তানের সঙ্গে ড্র কর‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ হ‌কি দল উজবেকিস্তানের তুলনায় শক্তিশালী দল। এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ সোমবারের (৬ এপ্রিল) ম্যাচে বাংলাদেশই ফেভারিট ছিল। কিন্তু, শেষ হাসি হাসতে পারেনি। উজবেকদের বিপক্ষে ১-১ গোলের ড্র বাংলাদেশের জন্য লজ্জাজনকই বটে। এই ড্রয়ে এশিয়ান গেমসের মূলপর্বে ওঠা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। অন্যদিকে, উজবেকিস্তান উঠে গেছে মূলপর্বে।

‎ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে আজ উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ।  ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন।

বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য।

আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়