শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭

স্পোর্টস ডেস্ক : একটি স্থানীয় ফুটবল ডার্বি ম্যাচকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় পেরুর রাজধানী লিমাতে এক সমর্থকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৪৭ জন।-- বিবিসি/ চ‌্যা‌নেল২৪

ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে স্টেডিয়ামের দেয়াল বা কাঠামোর কিছু অংশ ধসে পড়ার কথা বলা হলেও, পরে সেই তথ্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুয়ান কার্লোস ভেলাসকো গুরেরো এক হাসপাতালে সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামের বাইরে শত শত সমর্থক জড়ো হয়েছিলেন। তারা সবাই নিজেদের ঘরের দল আলিয়াঞ্জা লিমার জার্সি পরে এবং পতাকা নিয়ে প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে ম্যাচ শুরুর অপেক্ষায় ছিলেন।

দমকল বিভাগের প্রধান মার্কোস পাজুয়েলো জানান, দক্ষিণ গ্যালারির কাঠামো ঠিকঠাক অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘কোনো দেয়াল ধসে পড়েনি বা কোনো অংশ ভেঙে নিচে পড়ার ঘটনা ঘটেনি।

এদিকে মার্কার খবরে বলা হয়, স্টেডিয়ামের যে স্থানে দুর্ঘটনাটি ঘটে, সেখানে আলিয়াঞ্জা লিমার আলট্রাস বা উগ্র সমর্থকরা অবস্থান করছিল। সেখানে অতিরিক্ত উপস্থিতি বা হাতাহাতির কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়