শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০২:৫০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানবন্যার ম্যাচে কেকেআরকে হারিয়ে দাপুটে জয় মুম্বাইয়ের

আইপিএলের শুরুতেই এবার বোলারদের জন্য অশনি সঙ্কেত। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও রানবন্যা হলো। এবার আরও বেশি। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি হলো মোট ৪৪৪ রানের। যেখানে ৫ বল হাতে রেখে কেকেআরকে ৬ উইকেটে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আইপিএলের অন্যতম সফল এই দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

টস জিতেছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে কেকেআর। দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। ৬৯ রান করে বিচ্ছিন্ন হন তারা দু‘জন। ১৭ বলে ৩৭ রান করেন ফিন অ্যালেন।

আজিঙ্কা রাহানে করেন ৪০ বলে ৬৭ রান। শেষ দিকে ২৯ বলে ৫১ রান করেন অঙক্রিশ রঘুবংশি। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩৯ রান দিয়ে ৩ উইকেট।

জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনারই মূলত ম্যাচ বের করে নিয়ে আসেন। রায়ান রিকেলটন ও রোহিত শর্মা মিলে গড়ে তোলেন ১৪৮ রানের বিশাল জুটি। ৩৮ বলে ৭৮ রান করে আউট হন রোহিত। ৬টি করে চার ও ছক্কার মার মারেন তিনি। ৪৩ বলে ৮১ রান করেন রায়ান রিকেলটন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন এই প্রোটিয়া ব্যাটার।

শেষের দিকের ব্যাটারদের আর খুব বেশি বেগ পেতে হয়নি জয় তুলে নিতে। সূর্যকুমার যাদব ৮ বলে ১৬, তিলক ভার্মা ১৪ বলে ২০, হার্দিক পান্ডিয়া ১১ বলে অপরাজিত ১৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়