শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আই‌সি‌সি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে মিরাজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারাতে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বোলারদের তালিকার শীর্ষ দশে ঢুকেছেন বাংলাদেশ অধিনায়ক।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন মিরাজ। তার সমান ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মাহিশ থিকাশানা।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে ৩ উইকেট নেন মিরাজ। পরের ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট পান এই অফ স্পিনার। শেষ ম্যাচে কোনো উইকেট না পেলেও ১০ ওভারে দেন ৩৭ রান। -- অলআউট স্পোর্টস

অন্যদিকে এই তালিকায় প্রথমবারের মতো শীর্ষ একশর মধ্যে ঢুকেছেন যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার পাওয়া নাহিদ রানা। ৯৮ নম্বরে আছেন এই ফাস্ট বোলার। সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে বড় অবদান রাখেন তিনি।

তবে পরের দুই ম্যাচে খরুচে বোলিংয়ে মোট ৩ উইকেট নেন নাহিদ। ৮ উইকেট নিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে যৌথভাবে জেতেন সিরিজ সেরার খেতাব।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ। প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট পাওয়া এই ডানহাতি পেসার ১২ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে।

শেষ ম্যাচে ৩টিসহ সিরিজে মোট ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের উন্নতি হয়েছে ১৩ ধাপ। তার অবস্থান এখন ৪৭ নম্বরে।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০৭ রান করা তানজিদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৩১ ধাপ। ১৭৫ রান করে সিরিজ সেরার পুরস্কার পাওয়া বাঁহাতি এই ওপেনার আছেন ৫৫ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়