শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু মারা গে‌ছেন

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মিমু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন খালাতো বোন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ। শামিমা সাত্তার মিমু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ-জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।
 
ক্রীড়াজীবন শেষে তিনি প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রশিক্ষক ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের অ্যাথলেটিক্সের বিকাশে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়