শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তুর্কি ক্লাবের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : জু‌ভেন্টাস পাত্তাই পে‌লো না তুর‌স্কের ক্লাব‌টির কা‌ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের  প্লে-অফের প্রথম লেগে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিলো তুরস্কের ক্লাব
গালাতাসারাই।

এদিন ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই গ্যাব্রিয়েল সারার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এক মিনিটের মধ্যেই সমতা ফেরান তেউন কুপমেইনার্স। ৩২তম মিনিটে আবারও গোল করে ইতালির ক্লাবটিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে জুভেন্টাসের নিয়ন্ত্রণই বেশি চোখে পড়েছিল।কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় কাছ থেকে গোল করে সমতা ফেরান নোয়া ল্যাং। ঘণ্টার কাঁটা পেরোতেই ডিফেন্ডার দাভিনসন সানচেজের গোলে এগিয়ে যায় গালাতাসারাই। পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে জুভেন্টাসের জন্য, যখন বদলি হিসেবে নামার ২২ মিনিট পর হুয়ান কাবাল লাল কার্ড দেখেন। দশ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণভাগে আরও ভাঙন ধরে ইতালিয়ানদের।
 
জুভেন্টাসের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ল্যাং। ম্যাচের ৮৬ মিনিটে সাচা বোয়ের কোণাকুণি শটে ব্যবধান ৫-২ করেন স্বাগতিকরা।

এই জয়ে তুরিনে ফিরতি লেগের আগে তিন গোলের বড় লিড পেল গালাতাসারাই। ২০১৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। অন্যদিকে দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস এখন বিদায়ের শঙ্কায়। ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে হলে নিজেদের মাঠে অসাধারণ পারফরম্যান্সই দেখাতে হবে ইতালির ক্লাবটিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়