শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি!

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্তাম্বুলে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব 

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর ইস্তাম্বুল ইভেন্টে হাইরক্স ফিটনেস রেস প্রতিযোগিতা গত ১৪ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগি হিসাবে অংশ নেন ক্রীড়াবিদ ফুয়াদ শামসুল আলামীন।

তিনি প্রতিযোগিতার একক ইভেন্টে ৮ কিলোমিটার রেসে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন। এ ইভেন্টের নিয়মানুযায়ী ৮ কিলোমিটার রেস করতে প্রতি কিলোমিটার রেস শেষে একটি ভিন্ন মাত্রার এক্সারসাইজ করতে হয়। সাধারণত প্রথমবার অংশগ্রহণকারীরা এই ৮ কিলোমিটার রেস শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৩০ মিনিট। সেখানে বাংলাদেশের প্রতিযোগি ফুয়াদ শামসুল আলামীন এ ইভেন্টে অংশ নিয়ে ১ ঘণ্টা ৪১ মিনিটে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করার কৃতিত্ব অর্জন করেন।

আয়োজক প্রতিষ্ঠান ইস্তাম্বুলের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। এটি বাংলাদেশের রেসারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর লন্ডন ইভেন্ট প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের প্রতিযোগী ফুয়াদ শামসুল আলামীন ১ ঘন্টা ৫৮ মিনিটে দ্রুত ফিনিসার হিসেবে রেস ও  এক্সারসইজ শেষ করার কৃতৃত্ব অর্জন করেন। আয়োজক প্রতিষ্ঠান লন্ডনের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। এটি বাংলাদেশের রেসারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্ঠান্ত। এর ধারবাহিকতায় এবার ইস্তাম্বুলে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় কৃতিত্ব রাখেন বাংলাদেশের এ ফুয়াদ। এবার তিনি ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর ইস্তাম্বুল ইভেন্টে ‘হাইরক্স’ ফিটনেস রেস প্রতিযোগিতা মাত্র ১ ঘণ্টা ৪১ মিনিটে শেষ করে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করার কৃতিত্ব অর্জন করেন। 
বিশ্বের বিভিন্ন দেশে আরও বড় ইভেন্টে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চান বাংলাদেশের এ ফুয়াদ। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়