শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেভানডফস্কির নতুন ঠিকানা হ‌তে পা‌রে যুক্তরাষ্ট্রের শিকা‌গো ফায়ার

স্পোর্টস ডেস্ক : রবার্ট লেভানডফস্কি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন — কিছুদিন ধরেই এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএনের বিশ্লেষক জানুশ মিখালিক জানিয়েছেন, পোলিশ স্ট্রাইকারকে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকাগো ফায়ার।

লেভানডফস্কি যুক্তরাষ্ট্রে গেলে কেবল দলবদলই হবে না, তৈরি হবে নতুন আকর্ষণও। ইন্টার মায়ামির মেসির বিপক্ষে বছরে অন্তত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। -- টি স্পোর্টস

সৌদি আরব, ইতালি ও তুরস্কের ক্লাবগুলোর আগ্রহের খবর থাকলেও স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা এখন আর কেবল গুঞ্জন নয়, বাস্তব বিকল্প হিসেবেই দেখা হচ্ছে।

বার্সেলোনার সঙ্গে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে লেভানডফস্কির। মিখালিক জানিয়েছেন, লেভানডফস্কি ও বার্সেলোনার অবস্থানের দিকে নজর রাখছে শিকাগো।

কোচ ও ক্রীড়া পরিচালক গ্রেগ বারহাল্টার কয়েক মাস আগে স্পেনে গিয়ে লেভানডফস্কি ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন। প্রস্তাবে বড় অঙ্কের আর্থিক প্যাকেজের পাশাপাশি ২০২৮ সালে নতুন স্টেডিয়াম ঘিরে ‘সুপারক্লাব’ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।

তবে গ্রীষ্মকালীন দলবদলের আগে সিদ্ধান্ত না এলে বিকল্প খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারে শিকাগো। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বার্সেলোনার পরিস্থিতির ওপর নির্ভর করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়