শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক : জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে পেসার জাহানারা আলমের আনা চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গত সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে কমিটি গঠনের প্রায় তিন মাস পর তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়। ---অলআউট স্পোর্টস

বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটি জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে মঞ্জুরুলের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে। তার আচরণকে পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী যা অসদাচরণ এবং হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে। বাকি দুটি অভিযোগ প্রমাণ করা যায়নি।

বিবৃতিতে জানানো হয়, কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিসিবির আইনি দলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০০৯ সালের হাইকোর্টে রায় অনুযায়ী, বিসিবি একটি ‘অভিযোগ কমিটি’ গঠন করেছে। এর প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক এবং নারী উইং কমিটির চেয়ারপার্সন রুবাবা দৌলাকে। বাংলাদেশের ক্রিকেটে একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে একটি স্বাধীন অভিযোগ গ্রহণ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বাধ্যতামূলক সচেতনতা প্রশিক্ষণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে।

গত ৪ নভেম্বর দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা। তবে কোনো তদন্ত ছাড়াই সে দিন বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিসিবি।

এর দুই দিন পর আরেক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির আরও বিস্তারিত অভিযোগ তোলেন জাহানারা। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে ৬ নভেম্বর রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই কমিটির আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে। অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সে সময় ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়।

কিন্তু পরে তিন দফা সময় বাড়ানো হয়। এছাড়া তদন্ত কমিটি গঠন নিয়েও নানা সমালোচনার পর সদস্য সংখ্যা আরও দুই জন বাড়ানো হয়। যোগ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়