শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট উন্নয়নের পুরো কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হলো—তৃণমূল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট আরও শক্তিশালী করা এবং খেলোয়াড় ও কোচদের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা।

সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে বর্তমান তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেট ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হয় এবং কোথায় পরিবর্তন দরকার, তা নিয়ে আলোচনা করা হয়। -- ডেই‌লি ক্রিকেট

বৈঠকে বয়সভিত্তিক দল বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা এবং বয়স যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ করার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া যারা ভালো খেলোয়াড় তৈরি করতে পারছেন, এমন কোচদের জন্য প্রণোদনা (ইনসেনটিভ) চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলা সব ক্রিকেটারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কথাও আলোচনা হয়।

জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও কথা হয়। কোচদের জন্য একটি স্পষ্ট ও গুছানো ক্যারিয়ার পথ তৈরি করার প্রয়োজনীয়তায় সবাই একমত হন।

এ ছাড়া কোচিং ও ক্রিকেট শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য একটি ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বোর্ড পরিচালক, নির্বাচক এবং জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়