শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ফুটব‌লে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দি‌তে নতুন নিয়মের বার্তা ফিফার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে অনেকদিনই। বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতা থেকে দেশটিকে নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে ফিফার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিলিস্তিনের ওপর আগ্রাসনের প্রেক্ষাপটে ইউরোপীয় ফুটবল সংস্থা (ইউয়েফা) গত সেপ্টেম্বর তাদের নির্বাহী কমিটির বৈঠকে ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ভোটাভুটি আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। 

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি শান্তি প্রস্তাব ঘোষণা করার পর সেই আলোচনা স্থগিত হয়ে যায়।

তারপর দ্য অ্যাথলেটিক–এর এক বিশদ প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সময়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আবারও আলোচনা হয়েছে এবং আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল—‘কোন প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করা যেতে পারে’।

ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে বহু দেশ সমর্থন জানিয়ে আসছে। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) ইউয়েফার সব প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাব উত্থাপনের পক্ষে জোরালোভাবে ভোট দেয়। ---- টি স্পোর্টস

এদিকে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়া এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকলেও, ফিফা সভাপতি ইনফান্তিনো মনে করেন—এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের এটা করতেই হবে। কারণ এই নিষেধাজ্ঞা কোনো কিছু অর্জন করতে পারেনি, বরং আরও হতাশা ও ঘৃণা সৃষ্টি করেছে।’

ফিফা সভাপতি আরও যোগ, ‘রাশিয়ার ছেলে-মেয়েরা যদি ইউরোপের অন্যান্য অংশে ফুটবল খেলতে পারে, তাহলে সেটি সহায়ক হবে।’

ইসরায়েল প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, রাশিয়ার মতো একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলে সেটি হবে ‘একটি পরাজয়’। এ সময় তিনি ফিফার নিয়ম পরিবর্তনের কথাও তোলেন। ইনফান্তিনোর ভাষায়, ‘আমাদের সংবিধানে এমন বিধান যুক্ত করা উচিত, যাতে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের কারণে কোনো দেশকে কখনোই ফুটবল খেলতে নিষিদ্ধ না করা হয়। কারও না কারও তো সম্পর্কের সেতু খোলা রাখতে হবে।’

বিস্তৃত এই সাক্ষাৎকারে ইনফান্তিনো আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন। এর মধ্যে ছিল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ঘিরে তৈরি বিতর্কের জেরে কিছু দেশের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার প্রসঙ্গ। এ নিয়ে ৫৫ বছর বয়সী ইনফান্তিনো বলেন, ‘এই বিভক্ত ও আগ্রাসী বিশ্বে আমাদের এমন উপলক্ষ দরকার, যেখানে মানুষ একত্র হতে পারে, ফুটবলের প্রতি আবেগকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে দেখা করতে পারে।’

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন ইনফান্তিনো। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৭৪টি ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে। ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে প্রথমবারের মতো চালু হওয়া ফিফা শান্তি পুরস্কার তুলে দেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ট্রাম্পকে ওই পুরস্কারের পাশাপাশি একটি স্মারক পদক ও সনদ দেওয়া হয়, যেখানে তাকে ‘শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ কর্মকাণ্ডের’ স্বীকৃতি দেওয়া হয়। ট্রাম্পকে প্রথম পুরস্কারপ্রাপ্ত হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে ইনফান্তিনো বলেন, তিনি ‘সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জীবন রক্ষা করেছেন’। যদিও ফিফা স্বীকার করেন যে বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়