শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বো‌র্ডের সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কোয়াবের উদ্বেগ

স্পোর্টস ডেস্ক : গতকাল (মঙ্গলবার) মিরপুরে ছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলন। বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়। সেখানে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের ধরন দেখে অসন্তুষ্ট ছিলেন পাইলট। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একপর্যায়ে তিনি সম্মেলন ছেড়ে চলে যান। ওই ঘটনায় আজ (বুধবার) উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলো ক্রিকেটারদের সংস্থা ক্রিকেটার অ‌্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (কোয়াব)।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোয়াব জানায়, ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার প্রত্যাশা রেখে কোয়াব আরও জানায়, ‘আশা করি সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে– এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়