শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে যা বল‌লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই মাঠে গড়াতে যাচ্ছে এই আসর। বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট পাড়ায় প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা করেনি আইসিসি।

বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে অবশ্য ভাবতে নারাজ মিচেল মার্শ। এই অজির মতে, টাইগারদের অনুপস্থিতি নিয়ে ভাবার চেয়ে নিজেদের ক্রিকেটে মনযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে মার্শকে প্রশ্ন করা হয়েছিল, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না, নিরাপত্তা শঙ্কার কারণে। একজন খেলোয়াড় হিসেবে এ বিষয়ে আপনার কি অনুভূতি?

এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, 'আমরা বিশ্বকাপে যাচ্ছি জেতার জন্য। আমরা শুধু সেটাতেই ফোকাস করতে চাই। আমাদের নিরাপদ রাখার জন্য যে মানুষগুলোকে বসানো হয়েছে, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা সেই মানুষদের বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়