শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্ষতি কমপক্ষে ৬ হাজার কোটি টাকা

আধুনিক ক্রিকেট অর্থনীতিতে কিছু ম্যাচ ট্রফির চেয়েও বড়! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ তেমনই একটি। এটি শুধু সূচির একটি ম্যাচ নয়, বরং পুরো টুর্নামেন্টের আর্থিক ইঞ্জিন। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে এই একটি ম্যাচের মূল্য ধরা হয় প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১৫০ কোটি টাকার মতো।

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচারকারীদের কাছে ‘ক্রাউন জুয়েল’। এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম সাধারণত ২৫ থেকে ৪০ লাখ রুপি (প্রায় ৩৩ থেকে ৫৩ লাখ টাকা), যা অন্য যেকোনো ম্যাচের তুলনায় বহুগুণ বেশি। শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় ৩০০ কোটি রুপি (প্রায় ৪০০ কোটি টাকা) আয় হয় বলে ধারণা করা হয়।

এই ম্যাচ বাদ পড়লে পুরো টুর্নামেন্টের আর্থিক কাঠামো নড়বড়ে হয়ে যায়। জানা গেছে, সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার ইতোমধ্যেই সম্ভাব্য ক্ষতির জন্য আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। প্রতিটি বিশ্বকাপ ম্যাচের গড় মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি (প্রায় ১৮৩ কোটি টাকা)।

আর্থিক দিক থেকে এবং দর্শকদের কাছে মহামূল্যবান এই ম্যাচ বাতিল মানে সরাসরি আয়ের বড় ধাক্কা। এটি শুধু সময়সূচির পরিবর্তন নয়, বরং চুক্তির মূল মূল্য নষ্ট হওয়া। ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান বিপদে পড়ে।

সম্প্রচারকারীরা টাকা ফেরত চাইলে চাপ পড়ে আইসিসির ওপর। ফলস্বরূপ কমে যায় সদস্য বোর্ডগুলোর রাজস্ব বণ্টন। বিশেষ করে সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

অর্থনৈতিক হিসাবের বাইরে রয়েছেন হাজারো দর্শক, যারা এই ম্যাচের জন্য টিকিট, ফ্লাইট ও হোটেল বুক করেছিলেন। তাদের জন্য এই ক্ষতি তাৎক্ষণিক, ব্যক্তিগত এবং প্রায় অপূরণীয়।

ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর শুধু ক্রিকেট নয়, এটি বৈশ্বিক ক্রিকেটের আর্থিক চালিকাশক্তি। এই ম্যাচ থেকে সরে দাঁড়ানো মানে শুধু একটি বিশ্বকাপ নয়, পুরো ক্রিকেট ইকোসিস্টেমে কম্পন সৃষ্টি করা। যা কিনা পাকিস্তান দিয়েছে খুব জোরেসোরেই। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়