শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার Google Gemini-র সঙ্গে ২৭০ কো‌টি টাকার চুক্তি ভারতীয় ক্রিকেট বো‌র্ডের

স্পোর্টস ডেস্ক : আইপিএল যেন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস। কেন্দ্র অনলাইন ফ্যান্টাসি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করায় মূল স্পনসর DREAM 11-সহ একাধিক স্পনসর হারিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের সেই ক্ষতি অনেকাংশে পুষিয়ে দিচ্ছে আইপিএল। ইতিমধ্যেই কোটি টাকার লিগের সঙ্গে একাধিক বড় সংস্থা চুক্তি করেছে। এবার আইপিএলের সঙ্গে বিরাট চুক্তি করল Google-এর AI প্ল্যাটফর্ম Gemini।

সূত্রের খবর, Google Gemini-এর সঙ্গে ৩ বছরের চুক্তি করছে আইপিএল। ২০২৬ সাল থেকে ওই চুক্তি শুরু হবে। শেষ হবে ২০২৮ সালে। এই ৩ বছরের জন্য আইপিএলকে Gemini-দেবে ২৭০ কোটি টাকা। ---- সংবাদপ্রতি‌দিন

আসলে Gemini-এর প্রতিদ্বন্দ্বী সংস্থা চ্যাটজিপিটি ইতিমধ্যেই আইপিএলের বাজারে ঢুকে পড়েছে। মহিলাদের আইপিএল অর্থাৎ WPL-এর সঙ্গে তারা ইতিমধ্যেই দু’বছরের চুক্তি করেছে। ওই চুক্তির মূল্য ১৬ কোটি টাকা। এবার সেটার চেয়ে অনেক বড় চুক্তি করে ফেলল Gemini।

কিন্তু প্রশ্ন হল, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থাগুলি হঠাৎ আইপিএলে এত আগ্রহী কেন? মনে করা হচ্ছে, আগামী দিনে ক্রিকেটে AI বিজ্ঞাপনের সংখ্যাটা অনেকটা বাড়তে পারে বলে মনে করছে দুই সংস্থাই। স্রেফ আইপিএলেই আগামী ২-৩ বছরে ৩০০-৪০০ কোটি টাকা এআই বিজ্ঞাপনে বিনিয়োগ করতে পারে বিভিন্ন সংস্থা। সে কারণেই বিভিন্ন AI সংস্থা আগেভাগে আইপিএলের বাজার ধরতে চাইছে।

উল্লেখ্য, অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর। সেই জন্য ৫৭৯ কোটি দিচ্ছে ওই সংস্থা। 

এর বাইরে আরও কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। যার মধ্যে আছে ক্যাম্পা, এসবিআই লাইফ ও অ্যাটমবার্গ। এদের মাধ্যমে বোর্ডের আয় হয় যথাক্রমে ৪৮ কোটি, ৪৭ কোটি ও ৪১ কোটি। এছাড়া এশিয়ান পেইন্টসের সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। এবার আইপিএলে এলো গুগল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়