শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাজঘরে অনুষ্কাকে ‘ম্যাম’ বলেছিলেন হর্ষিত, শুধরে দিয়ে কোহলি বলেছিলেন, ভাবী বল

স্পোর্টস ডেস্ক : সতীর্থদের সঙ্গে মজা করায় জুড়ি নেই বিরাট কোহলির। ম্যাচ হোক বা অনুশীলন, সুযোগ পেলেই সতীর্থদের পিছনে লাগতে ছাড়েন না তিনি। তেমনই একটি ঘটনা ঘটেছিল হর্ষিত রানার সঙ্গেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা প্রকাশ্যে এনেছেন হর্ষিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতের কথা উল্লেখ করেছেন হর্ষিত। ওই দিন ভারত ট্রফি জিতেছিল। প্রতিযোগিতায় একটি ম্যাচেও খেলেননি হর্ষিত। তবে দলে ছিলেন। ট্রফি জয়ের উৎসবে শামিল হতে সাজঘরে ঢোকামাত্রই তিনি দেখতে পান অনুষ্কা শর্মাকে। তার পরেই কোহলি জোরে বোলারকে নিয়ে মজা করেন। --- আনন্দবাজার

  হর্ষিতের কথায়, আমি সাজঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাই অনুষ্কা শর্মাও সেখানে রয়েছে। আমি প্রথম বার ওকে সামনে থেকে দেখলাম। তাই ‘ম্যাম’ বলে সম্বোধন করেছিলাম। সেটাই কোহলির জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন, “এই, তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবী বল।

আচমকা কোহলির এই কথায় চমকে যান হর্ষিত। তিনি আমতা আমতা করে বলেন, “আমি কোহলিকে বললাম, প্রথম বার অনুষ্কার সঙ্গে দেখা হল বলে ওকে ম্যাম বলেছি। তখন অনুষ্কার উদ্দেশে কোহলি বলল, ‘আসলে হর্ষিত এমনই। একটু আগেই আমার মাথায় শ্যাম্পেন ঢেলে দিল। এখন তোমাকে ম্যাম বলছে।

সঞ্চালক জিজ্ঞাসা করেন কোহলি এমনই মজার মানুষ কি না। হর্ষিত বলেন, “মজা করতে প্রচণ্ড ভালবাসে কোহলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়