শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভা‌লো খে‌লেও গোল পে‌লো না আ‌র্সেনাল, গোলশূন‌্য নি‌য়েই মাঠ ছাড়‌লো

স্পোর্টস ডেস্ক : প্রথম ম‌্যা‌চে অর্থাৎ দিনের শুরুতে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল আর্সেনালের সামনে। ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থাস সুসংহত করার সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারল না দলটি। নটিংহ্যাম ফরেস্টের মাঠে জালের দেখাই পেল না তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে আক্রমণে আধিপত্য করেও, ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ফিরেছে মিকেল আর্তেতার দল।

লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল তারা। ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

দিনের প্রথম ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে দলটি।

বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়