শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ (শনিবার) একা ঢাকা সফর করছেন। 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার সাথে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন আইসিসি কর্মকর্তার, কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি। ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।--- ঢাকা‌পোস্ট

বিসিবি এবং বাংলাদেশ সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। 

সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এফগ্রেভের ওপর। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা পেশ করবেন বলে আশা করা হচ্ছে, যাতে ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায়। 

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। সমঝোতা না হলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়