শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত বদলালে কী জবাব দেবেন? বিসিবিকে তামিমের প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি ভালো লাগেনি তামিম ইকবালের কাছে। সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে মুখ না খোলার পরামর্শ দিলেন তামিম।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু চায় সংস্থাটি। বিষয়টি আগেই জেনেছে সবাই। গতকাল আলোচিত বিষয়টি নিয়ে আরও একদফা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুলবুল। বিসিবির দাবি আইসিসি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন তিনি। নিজেদের পক্ষে যুক্তি দেখিয়ে আইসিসিকে আরও একটি চিঠি দেওয়ার কথা জানান বুলবুল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া না-যাওয়া প্রসঙ্গে আগে বিসিবিকে শক্ত অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওই আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গেছে। এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথমে যা বলেছিলেন, সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয়, আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর জানান।’

বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে বলছেন তামিম, ‘যখন আমরা গিয়েছি (ভারত), তখন তো এ রকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব, পৃথিবীতে অনেক কিছু আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, এভাবে যদি সমাধান হয়, সবচেয়ে ভালো হয়।’ সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়