শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান!

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন খেলার মাঠ ছাড়িয়ে বাণিজ্যিক চুক্তিতেও দৃশ্যমান। ভারতীয় জনপ্রিয় ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এসজি (SG) বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস, মুমিনুল হক এবং ইয়াসির আলী রাব্বির সঙ্গে তাদের দীর্ঘদিনের স্পনসরশিপ চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকেটারদের এজেন্ট সূত্রে জানা গেছে, এসজি কর্তৃপক্ষ আগে চুক্তি নবায়নের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি আকস্মিকভাবে তারা পিছু হটেছে। চুক্তি ‘বাতিল’ বা নবায়ন না করার বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো সুনির্দিষ্ট কারণ দর্শায়নি। এর ফলে লিটন দাসের ব্যাটে এখন থেকে আর এসজির স্টিকার দেখা যাবে না, যা তার ব্যক্তিগত আয়ের ওপরও প্রভাব ফেলবে।

দুই দেশের ক্রিকেটে এই অস্থিরতার মূলে রয়েছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর তাকে দলে নিলেও উগ্রপন্থীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতার অজুহাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার গত সোমবার দেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

বাংলাদেশে ভারতের ক্রীড়া সামগ্রীর একটি বিশাল বাজার রয়েছে। তবে বর্তমান ‘বয়কট ইন্ডিয়া’ পরিস্থিতির কারণে এই বাজারে বড় ধরণের ধসের আশঙ্কা করা হচ্ছে।

এসজি বা অন্য ভারতীয় ব্র্যান্ডগুলো সরে গেলে সেই জায়গা দখল করতে পারে পাকিস্তানের ‘সিএ’ (CA) বা ‘এমকেএস’ (MKS) এর মতো ব্র্যান্ডগুলো। উল্লেখ্য, সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশে সিএ ব্যাটের ব্যবসার সঙ্গে যুক্ত।

বর্তমানে সিলেটে অনুষ্ঠিত বিপিএলে অনেক ক্রিকেটার এসজি সরঞ্জাম ব্যবহার করছেন। চুক্তি বাতিলের খবরে এই ব্র্যান্ডের প্রতি ক্রিকেটার ও সাধারণ ক্রেতাদের অনীহা তৈরি হতে পারে।

টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "আমি শুনেছি লিটনের স্পনসর চুক্তি বাতিল হয়েছে। আমার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে আমাকে জানানো হয়নি, তবে দ্রুতই হয়তো জানতে পারব।"

অন্যদিকে, বিসিবির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারত এখন বাংলাদেশের সঙ্গে অনেকটা পাকিস্তানের মতো আচরণ শুরু করছে। ভারত যদি এভাবে একের পর এক চুক্তি বাতিল করে, তবে বাংলাদেশের খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই বিকল্প দেশের (যেমন পাকিস্তান) স্পনসরদের দিকে ঝুঁকে পড়বে।

বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত স্পনসরশিপ বাতিলের এই ঘটনা ‘আগুনে ঘি ঢালার’ মতো কাজ করেছে। এটি কেবল খেলাধুলায় সীমাবদ্ধ না থেকে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে আরও বেগবান করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়