শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠের বাইরের আলোচনা ছাপিয়ে মুস্তাফিজের নতুন বার্তা

আইপিএল থেকে আকস্মিক বাদ পড়া এবং ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজেকে নিয়ে চলা সব আলোচনার জবাব দিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতির মধ্যেও মাঠে নিজের মনোযোগ যে বিন্দুমাত্র টলেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তার মাধ্যমে সেটিই পরিষ্কার করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মুস্তাফিজকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন কাটার মাস্টার। তিনি লিখেছেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। মাত্র চার শব্দের এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা তাকে স্পর্শ করতে পারছে না। বরাবরের মতোই তিনি তার পারফরম্যান্স দিয়ে মাঠেই সব সমালোচনার উত্তর দিতে চান।

আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন তিনি। কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

মুস্তাফিজের সাম্প্রতিক বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেন, ‘মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচেও শেষ ২ ওভারে মাত্র ৬ রান দিয়েছে সে। মুস্তাফিজের কারণেই একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও আসছে না। এই দুইয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়ছে।’ সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়