শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত সঠিক’: মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের পাশে শহীদ আফ্রিদি

গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ দশমিক ২০ কোটি রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুরপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ ঘটনার কারণে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে।  ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ 

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে।’

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত, পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া, যাতে অনিশ্চয়তা দূর হয়।’ সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়