শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রা‌ভিস হেড ও স্মিথের সেঞ্চুরির কল‌্যা‌ণে ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ট্র্যাভিস হেড এবং স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা দিন শেষ করে ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে। স্মিথ অপরাজিত আছেন ১২৯ রানে। তার সঙ্গে বোউ ওয়েবস্টার ৪২ রানে চতুর্থ দিনের খেলা শুরু কবেন। ---- অলআউট স্পোর্টস

১০৫ বলে হেডের সেঞ্চুরিটি ছিল চলতি সিরিজে তার তৃতীয়। আর অধিনায়ক স্মিথ অ্যাশেজে নিজের ৪১তম ম্যাচে ১৩তম বারের মতো শতক তুলে নিলেন।

তবে অবসরের আগে শেষ টেস্ট খেলতে নামা উসমান খাজা দর্শকদের হতাশ করেন। মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর তিনি মাত্র ১৭ রান করে ফুলটস বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।

এই সিরিজে সবচেয়ে ব্যাটিং-বান্ধব উইকেট হিসেবে ধরা হচ্ছে সিডনিকে। এর ওপর প্রচণ্ড রোদে ইংল্যান্ড বোলারদের জন্য দিনটি ছিল কষ্টকর। সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ পেসার ম্যাথিউ পটসকে সবচেয়ে বেশি ভুগতে হয়। ২৫ ওভারে তিনি দেন ১৪১ রান।

আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা হেড পুরোনো বলকে কাজে লাগিয়ে আগ্রাসীভাবে ব্যাটিং চালিয়ে যান। আর নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা মাইকেল নেসারকে ৯০ বলে ২৪ রান করে আউট হওয়ার আগে বোলারদের হতাশ করে চলেন।

কভার দিয়ে মারা একটি চারে নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হেড। এরপর একবার জীবন পাওয়ার পর জ্যাকব বেথেলের অফস্পিনে সুইপ করতে গিয়ে ১৬৩ রানে আউট হন তিনি। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে তিনি যোগ করেন ৫৪ রান।

খাজা ও অ্যালেক্স ক্যারি দ্রুত আউট হলেও স্মিথ থেমে থাকেননি। সপ্তম উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে যোগ করেন ৭১ রান। ৩৭ রানে স্কয়ার লেগে বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন গ্রিন। এর কিছু পর দৌড়ে তিন রান নিয়ে ৩৭তম টেস্ট শতক পূর্ণ করেন স্মিথ।

৩৬ বছর বয়সী স্মিথ এরই মধ্যে অ্যাশেজে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ইংল্যান্ডের জ্যাক হবসকে ছাড়িয়ে গেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার রান এখন ৩,৬৮৩। তার ওপরে আছেন কেবল স্বদেশী কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (৫,০২৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়