শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন  

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোর টিকেটের জন্য আবেদনের পরিমাণ এরই মধ্যে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে ফিফা। ১৫ দিনের মধ্যে ১৫ কোটির বেশি টিকেটের জন্য আবেদন জমা পড়ার বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য গত ১১ ডিসেম্বর থেকে টিকেটের আবেদন গ্রহণ শুরু হয়। এটি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। ---- অলআউট স্পোর্টস

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপে টিকেটের চাহিদা সরবরাহের তুলনায় ৩০ গুণ বেশি। বিশ্বের দুইশর বেশি দেশ থেকে টিকেটের এই আবেদন জমা পড়েছে।

একই দিন দুবাইয়ে ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি বলেন, “আমাদের বিক্রির জন্য ৬০ থেকে ৭০ লাখ টিকেট আছে। … ১৫ দিনের মধ্যেই আমরা ১৫ কোটি টিকেটের আবেদন পেয়েছি। প্রতিদিন ১ কোটি টিকেটের আবেদন।

আসন্ন বিশ্বকাপে টিকেটের ব্যাপক চাহিদা থাকলেও টিকেটের অতিরিক্ত দাম নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। গ্রুপ পর্বের টিকিটের দাম ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বেশি রাখা হয়।

তবে তীব্র সমালোচনার মুখে চলতি মাসের মাঝামাঝি ৬০ ডলারের কিছু টিকেট ছাড়ার ঘোষণা দেয় ফিফা। বিশেষ ওই টিকেটগুলো ছাড়া গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয় ১২০ থেকে ২৬৫ ডলার আর ফাইনালের সর্বনিম্ন টিকেটের মূল্য ৪ হাজার ১৮৫ ডলার।

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন শুরু হবে ২৩তম বিশ্বকাপ। ১০৪ ম্যাচ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের পর্দা নামবে ১৯ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়