শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর, সমিত সোমদের মতো তারকাদের আগমন এবং জাতীয় নারী ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ফুটবলের সঙ্গী হতে এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে। তবে তার আগে সব ধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা।

আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। --- টি স্পোর্টস

সেখানে মূলত দুই পক্ষ একে অপরের সঙ্গে আইডিয়া শেয়ার করে। তবে সামনের দিনে ইইউকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব দেবে বাফুফে। 

রোববার (২১ ডি‌সেম্বর) মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ভবিষ্যতে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করা যায়। তবে আমরা চাই অতি দ্রুত একটা পার্টনারশিপে চলে আসতে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার তারা খেলাধুলায়, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে উন্নয়নমূলক জায়গায় নিতে প্রাথমিভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের ফুটবল ফেডারেশনের একটা ভিশন আছে, একটা চলমান কিছু ফর্মূলা আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। 

এই সবগুলা কিন্তু সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়নে যারা সিদ্ধান্ত নেন তাদের মন জয় করার জন্য এবং তাদের সহজ করে বুঝানোর জন্য। তারা বিশ্বাস করে স্পোর্টসে একটা অবদান রাখলে এর মাধ্যমেই বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে।

ইইউ কর্মকর্তা মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা এখানে এসেছি কারণ বাংলাদেশের ফেডারেশনকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। তবে বাংলাদেশ অত্যন্ত জটিল সময় পার করছে— নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে। 

একই সঙ্গে এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে— কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে। 

এই ধরনের কাজই আমরা আপনাদের সঙ্গে করতে চাই, যাতে ভবিষ্যতে আপনারা এক জাতি হিসেবে একত্রিত হতে পারেন এবং এক দল হিসেবে খেলতে পারেন— নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়